কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৬ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ফিরে গেল জাইকা, অনিশ্চয়তায় র‌্যাপিড পাস সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেট্রোরেলের সুবাদে র‍্যাপিড পাস কার্ডকে চিনেছে নগরবাসী। শুধু মেট্রোরেল নয়, এ সুবিধা পাওয়ার কথা ছিল বাস, ট্রেন এবং নৌযানে যাতায়াতের ক্ষেত্রেও। কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন নেই বললেই চলে। এরইমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাইকা।

রাজধানীতে র‌্যাপিড পাস সুবিধা বাস্তবায়নে জাইকার কারিগরি সহযোগিতা নিয়েছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। তবে চলতি বছরের জুনে সংস্থাটির ক্লিয়ারিং হাউজ ফেইজ-২ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে কেবল মেট্রোরেল ছাড়া আর কোথাও এমন সুবিধা পাননি নগরবাসী।

র‌্যাপিড পাস সুবিধা পুরোপুরি চালু না হওয়ার জন্য বাস মালিকদের দোষারোপ করা হলেও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, তারাও চান সুশৃঙ্খল এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা।

বাংলাদেশে সড়ক পরিবহন মালিক সমিতির ট্রেজারার এহসান আহমেদ খোকন বলেন, এমন হলে আমাদের জন্য ভালো। শুধু চালক গাড়ি চালাবে। আমাদের অন্য কোনো কর্মী নিতে হবে না। ভাড়া নিয়ে কারো সঙ্গে কোনো ঝামেলা হবে না। র‌্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা উঠবে আবার নামবে। আমরাও চাই পরিবহন ব্যবস্থার উন্নতি হোক।

প্রকল্প পরিচালক মো. মামুনুর রহমান বলেন, অনেক চেষ্টার পরও র‌্যাপিড পাস সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জাইকার কাছে ২০২৫ সাল পর্যন্ত কারিগরি সহায়তা চাওয়া হলেও তারা তাতে রাজি হয়নি। তাই বাধ্য হয়ে নিজস্ব অর্থায়নে বাকি কাজ শেষ করতে বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প নেওয়ার সময়ই বাস্তবায়নের মেয়াদ এবং প্রতিবন্ধকতাগুলো সঠিকভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

প্রসঙ্গত, এর আগে মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১০

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১১

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১২

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৩

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৪

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৫

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৮

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৯

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

২০
X