সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার

অভিযুক্ত সোহেল (২০)। ছবি : কালবেলা
অভিযুক্ত সোহেল (২০)। ছবি : কালবেলা

ঢাকার সাভারে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত সোহেল (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার (১১ নভেম্বর) সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রোববার (১০ নভেম্বর) ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ নভেম্বর উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের মেইটকা এলাকার একটি ইটভাটা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। গত ৩১ অক্টোবর তিনি নিখোঁজ হন। গ্রেপ্তার হওয়া সোহেল (২০) নোয়াখালীর মাইজদীর বান্দেরহাট এলাকার বাসিন্দা বলে জানা যায়।

নিহত দেলোয়ার হোসেন পরিবারের সঙ্গে তেঁতুলঝোরা ইউনিয়নের ঝাউচর এলাকায় থেকে রিকশাভ্যান চলাতেন। তার বাবার নাম নূর নবী। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী থানার চরকল্লা গ্রামে।

র‍্যাব জানায়, গত ৩১ অক্টোবর কাজে যাওয়ার সময় ঝাউচর এলাকায় কয়েকজন ব্যক্তি দেলোয়ারকে মারধর করে। বিষয়টি তিনি পরিবারকে জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। ওই দিন বিকেলে কাজে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর গত ৪ নভেম্বর মেইটকা এলাকার এবিএম ইটভাটা থেকে অর্ধগলিত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় তদন্তে নেমে হত্যাকাণ্ডের মূল হোতা অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, পূর্ব শত্রুতা ও নারীঘটিত কারণে দেলোয়ারকে হত্যার পরিকল্পনা করা হয়। এরপর গত ৩১ অক্টোবর তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার গায়ে প্রথমে চাকু দিয়ে আঘাত করে পরে তা দিয়ে গলায় পোঁচ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১০

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১১

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১২

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৩

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৪

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৫

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৬

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৭

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৮

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৯

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

২০
X