শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

আশিষ গুপ্ত (বামে) ও কেরামত উল্লা বিপ্লব (ডানে)। ছবি : সংগৃহীত
আশিষ গুপ্ত (বামে) ও কেরামত উল্লা বিপ্লব (ডানে)। ছবি : সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‌‌‌‌‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাকুর কপ-২৯ সম্মেলনের বাইলেটারেল মিটিং রুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ভারতের খ্যাতিমান সাংবাদিক আশিষ গুপ্ত এবং সাধারাণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কেরামত উল্লা বিপ্লব।

সংগঠনটির নির্বাহী সভাপতি হয়েছেন, বাংলাদেশের আরেক সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাব নেওয়াজ চৌধুরী (পাকিস্তান), শ্রীরাম সুবেদি (নেপাল) ও মাহিন্দ্রা পাথিরানা (শ্রীলঙ্কা)। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিনজিন ওয়াংচুক (ভুটান), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাছুম বিল্লাহ (বাংলাদেশ)।

এ ছাড়াও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সি কে নায়েক (ভারত), আখান্দা ভান্ডারি (নেপাল), কুলুম ভান্দারা (শ্রীলঙ্কা), সুনিত কুমার ভুঁইয়া (ভারত), ইমরান ইউ চৌধুরী (পাকিস্তান), বিশ্মরাজ ওঝা (নেপাল), ফাইজা গিলানী (পাকিস্তান) ও কুন্তক চ্যাটার্জি (ভারত) ও হাবিবুর রহমান (বাংলাদেশ)।

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সাংবাদিক সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নেন নির্বাচিত সাংবাদিক নেতারা। এ সংগঠনটির হেড কোয়ার্টার ঢাকায়। এ ছাড়াও এ অঞ্চলের সবগুলো দেশগুলোতে কান্ট্রি চ্যাপ্টার রয়েছে।

ভারত, নেপাল, বাংলাদেশসহ সদস্য দেশগুলো থেকেও নির্বাহী কমিটির সদস্যরা সাধারণ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন। সংগঠনটির দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট আশিস গুপ্ত জানান, ২০২৫ সালে জলবায়ু সাংবাদিকদের এই সংগঠনটির নির্বাহী নেতারা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে জনমত তৈরি করবেন। যা জলবায়ু সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

নির্বাচিত নতুন জেনারেল সেক্রেটারি কেরামত উল্লাহ বিপ্লব বলেন, পাকিস্তান ও ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এরইমধ্যে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের আলোচনা হয়েছে। ওই দুই দেশে এ অঞ্চলের জলবায়ু সুরক্ষায় সাংবাদিকদের আঞ্চলিক সম্মেলন আয়োজনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। শিগগিরই এ ধরনের সম্মেলন আয়োজন করা হবে জানান সেক্রেটারি জেনারেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X