ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকানপাট উচ্ছেদ

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকানপাট উচ্ছেদ। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকানপাট উচ্ছেদ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্তিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এর আগে গত শুক্র ও শনিবার মাইকিং করে পূর্ব ঘোষণা দেওয়া হয়।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মূলত গণপূর্ত অধিদপ্তরের মালিকানায় রয়েছে। এটির ভেতরকার অবৈধ দোকানপাট ও হকারদের কারণে আগত বহিরাগতদের চাপ ও ঝামেলা বিশ্ববিদ্যালয়কে ভোগ করতে হয়। সেই জায়গা থেকে এসকল অবৈধ দোকানপাট উৎখাতের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছিলাম এবং তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সেই প্রেক্ষিতে পুলিশ কমিশনার একটি আইনশৃঙ্খলা কমিটি করে দেন। তখন পুলিশ গণপূর্ত অধিদপ্তরকে বিষয়টি জানানোর পরামর্শ দিলে, আমরা তা করি। এরপর আমরা গত শুক্রবার এবং শনিবার এসব অবৈধ দোকানপাট তুলে নেওয়ার জন্য মাইকিং করে জানিয়ে দেই।

তিনি বলেন, সর্বশেষ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও মোবাইল টিম গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসকল অবৈধ দোকান উচ্ছেদ করে। এরপর গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের তত্ত্বাবধানে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ঘেটে তালা লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X