কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চিন্তাধারায় বৈচিত্র্য আনতে হবে

রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে মার্কিন দূতাবাস আয়োজিত ‘অ্যালামনাই টক : আমেরিকান ডাইভারসিটি থ্রু বাংলাদেশি ভয়েস’ শীর্ষক আলোচনায় বক্তারা। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে মার্কিন দূতাবাস আয়োজিত ‘অ্যালামনাই টক : আমেরিকান ডাইভারসিটি থ্রু বাংলাদেশি ভয়েস’ শীর্ষক আলোচনায় বক্তারা। ছবি : কালবেলা

বাংলাদেশের মানুষের মধ্যে সহনশীলতা, ভিন্ন মতকে সম্মান এবং মুক্তচিন্তার বিকাশের আগ্রহ কম। যা দেশকে পিছিয়ে রাখছে। ফলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চিন্তাধারায় বৈচিত্র্য আনা জরুরি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে মার্কিন দূতাবাস আয়োজিত ‘অ্যালামনাই টক : আমেরিকান ডাইভারসিটি থ্রু বাংলাদেশি ভয়েস’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অ্যালামনাই টকের তৃতীয় সেশনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শিক্ষা এবং উদ্যোক্তাখাতগুলোতে তাদের বিনিময় অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।

ঢাকায় মার্কিন দূতাবাসের ভাইস কনসাল সজয় মেননের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন প্রাক্তন প্রফেশনাল ফেলো, ক্লে স্টেশনের প্রতিষ্ঠাতা সৈয়দা শারমিন আহমেদ এবং ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডির (ইয়েস) প্রাক্তন ছাত্র ও আই লার্ন বাংলাদেশের প্রাক্তন ছাত্র সমন্বয়ক রাইসোনা আলম।

সৈয়দা শারমিন আহমেদ আমেরিকায় তার মাসব্যাপী এক্সচেঞ্জ প্রোগ্রামের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমাদের সবার মুক্তচিন্তার বিকাশ ঘটানো উচিত। অন্যের মতকে সম্মান দেওয়ার মাধ্যমে সহনশীলতা এবং সম্প্রীতি বাড়াতে কাজ করতে হবে।

এ সময় রাইসোনা আলম তার টেক্সাসের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি এখান থেকে কিছু অসাধারণ বন্ধু পেয়েছি, যাদের সঙ্গে আমার এখনো যোগাযোগ হয়। বিশেষ করে আমেরিকায় থাকাকালীন সেখানে আমার হোস্ট পরিবার এখনো আমার খোঁজখবর নেন। এটি অন্যরকম এক অনুভূতি।

অনুষ্ঠানে ইউএস এক্সচেঞ্জ প্রোগ্রামের অ্যালামনাইসহ অন্য সহ প্রোগ্রামের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X