কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ। যার ফলে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বৃষ্টির এ পূর্বাভাস দিয়েছেন তিনি।

বাংলাদেশের এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এই বৃষ্টির কারণে লঘুচাপ কিংবা নিম্নচাপ হতে পারে। এমনকি সেই নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও।

পলাশ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই সপ্তাহে যা ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর।

তিনি আরও জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আপাততভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই ঘূর্ণিঝড়ের প্রভাবে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X