কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পুরোনো ছবি
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। পুরোনো ছবি

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা সুধীজনরা।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে হওয়া বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে।

কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়।

তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও বলেছেন। না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন সে বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শও দিয়েছেন সুধীজনরা। তবে এর আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ জানান, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। বাঁচবে সময়। লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল।

এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমপর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বিকেলে মতবিনিময় করবে নারী প্রতিনিধিদের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১০

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১১

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১২

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৩

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৪

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৫

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৬

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৭

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৮

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৯

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X