কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ঢাকা মহানগরীতে আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন বাজানো এবং মোটরসাইকেলে চালকসহ দুজনের অধিক বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করে। এ কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, এ ছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদেরকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযান চালক ওই নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X