কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় খেলাফত মজলিসের নিন্দা

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (২৭ নভেম্বর) খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারী কর্তৃক সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও আদালত ও আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ নিরীহ পথচারীকে আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। উক্ত ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, অবিলম্বে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। যে সংগঠন এই ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার এবং ধৈর্যের সঙ্গে মোকাবিলার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১০

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১১

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৬

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৭

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৮

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X