কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী হত্যা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আইএইচআরসির উদ্বেগ

আইএইচআরসির লোগো। ছবি : সংগৃহীত
আইএইচআরসির লোগো। ছবি : সংগৃহীত

সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনটির মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বিভাগের পরিচালক বিপ্লব পার্থ কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘঠিত ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি। ওইদিন আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং শোক প্রকাশ করছি। একইসঙ্গে আদালত প্রাঙ্গণে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী হত্যা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক তৎপরতা চালাতে না পারে সেজন্যও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেত পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়। এর সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মানবাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X