কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল

আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল। ছবি : সংগৃহীত
আবু সালেহ আকন ও মাইনুল হাসান সোহেল। ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। এদের মধ্যে সালেহ পেয়েছেন ৮০১ এবং সোহেল পেয়েছেন ৫৪৫ ভোট।

শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ।

নির্বাচিত অন্যরা হলেন

সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। আর মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X