শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মানবাধিকার পরিষদের ব্যুরোতে থাকবেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ হিসেবে এই ব্যুরো জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিটির প্রতিনিধিত্বকারী একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট নিয়ে গঠিত।

জানা গেছে, চলতি বছর অক্টোবর থেকে ভাইস প্রেসিডেন্সির জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন প্রেরণ করে। অবশেষে প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয়। বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সমগ্র কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ।

উল্লেখ্য, ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X