কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শেয়ার কারসাজিতে ৭ প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ১৩৪ কোটি জরিমানা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে সাত প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে মোট ১৩৪ কোটি ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে কারসাজি করেছে একটি চক্র। এই চক্রে বিনিয়োগকারীর পাশাপাশি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অংশ নেয়। তাই এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইভাবে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিকন ফার্মাসিউটিক্যালস, বিকন মেডিকেয়ার, নাবিল নাবা ফুডস, নাবিল ফিড মিলস লিমিটেড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, বিডি ফাইন্যান্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয় সামির সেকান্দারকে। দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২২ কোটি টাকা জরিমানা করা হয়েছে আবু সাদাত মো. সায়েমকে। তৃতীয় সর্বোচ্চ সাড়ে ৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে আনিকা ফারহিনকে। এ ছাড়া আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ার গ্যালভানাইজিংকে ৭ কোটি ১০ লাখ টাকা, সিটি জেনারেল ইনস্যুরেন্সকে ৮৫ লাখ টাকা, মাহের সেকান্দারকে ৫২ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা, আবদুল মবিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কোম্পানিটির শেয়ার নিয়ে এসব কারসাজিকারকরা কারসাজিতে জড়িত ছিলেন।

এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন আমিনুল ইসলাম ও নাবিল ফিড মিলস। এর মধ্যে আমিনুল ইসলামকে কারসাজির ঘটনায় ৩ কোটি ২০ লাখ টাকা এবং নাবিল ফিড মিলসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এক মাসের কম সময়ে আইন লঙ্ঘন করে কোম্পানিটির শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন।

এর বাইরে ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। সংস্থাটি জানায়, কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির দায়ে সর্বোচ্চ ১৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোহেল আলম নামের এক ব্যক্তিকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এখলাসুর রহমান নামে অপর এক ব্যক্তিকে। তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিমকে। এ ছাড়া রিসানা করিমকে ৬ কোটি টাকা, বীকন মেডিকেয়ারকে সাড়ে ৫ কোটি টাকা, বীকন ফার্মাকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ও নুরুন নাহার করিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X