ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ

ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ডেমরায় পুস্তক শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় পুস্তক নির্মাণ শ্রমিক বিক্ষোভ পালন করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে ডেমরার কোনাপাড়া চৌদ্দগ্রাম টাওয়ার সংলগ্ন পুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্সের সামনে বেতন পরিশোধ না করে পুস্তক নির্মাণ শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে এ বিক্ষোভ পালন করেন।

সূত্র জানায়, পাঠ্যপুস্তক ছাপাখানা অনুপম প্রিন্টার্স নবম শ্রেণির ২ লক্ষাধিক বাংলা বই ছাপানো লেবার কাজের কন্ট্রাক পায় আব্দুল মোতালেব ও মানিক। তাদের তত্ত্বাবধানে প্রথম ধাপে দেড় লাখেরও বেশি পুস্তক ছাপানোর পরে বাংলা সাহিত্য বইয়ের ফর্মার মধ্যে ইসলাম শিক্ষা ফর্মায় বইয়ের মাঝখানে প্রায় ৩৬ পাতা বই ভুল বসত ছাপানো হয়ে যায় এ সময় ছাপাখানা কর্তৃপক্ষের দৃষ্টি এলে কাজ বন্ধ করে ওই কন্ট্রাক্টর আব্দুল মোতালেব ও মানিক তাদের নিয়োগকৃত শ্রমিকদের ১১ ডিসেম্বর আটকে রাখে এ সময়ে আটকৃতদের মোতালেব, আরিফ, আনোয়ার, আল আমিন, তারেক, ফরিদসহ ১০ জনের কাছ থেকে ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের ওপর স্বীকারোক্তি মূলক জবান বন্দির স্বাক্ষর রেখে কর্মরত ৮০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় ছাপাখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কন্ট্রাকটার আব্দুল মোতালেব ও মানিক বলেন, আমাদের কাজের লোকেরা সবাই লেবার তারা লেখাপড়া জানে না কিন্তু মালিক পক্ষ থেকেও আরও সজাগ থাকা দরকার ছিল পুস্তকে ভুল ছাপানো বিষয়টি। আমি যতটুকু কাজ করিয়াছি সে হিসেবে ছাপাখানার নিকট পাওনা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা কিন্তু তারা আমাকে পরিশোধ করে সারে ৪ লাখ টাকা। বাকী টাকা পরিশোধ না করে আমাদের কাছ থেকে সই নিয়ে বের করে দেয় ছাপাখানার মালিক। তিনি আরও জানান এ বিষয়ে কোম্পানির ঠিকাদার মালিকের মালিকের পক্ষ যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করা হবে বলে আশ্বস্ত করেছেন।

অনুপম প্রিন্টার্স মালিক আবুল কাসেম বলেন, তারা আমার ব্যবসার সুনাম ক্ষুণ্ন করার জন্য কারো প্ররোচনায় ইচ্ছে করে নবম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ফরমেট লাগিয়ে ছাপানো শুরু করে। এ সময়ে আমাদের সুপারভাইজার চেক করার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাদের তাদের বই ছাপানোর কাজটি আমি আর করতে চাই না। আর তারা আমার প্রতিষ্ঠানের কোনো কর্মচারী না, তারা হলো কন্ট্রাকটারের শ্রমিক। তাদের কে আমি চাকরি দেই নাই, বাহিরও করি নাই। টাকা পাওনার বিষয়টি আমি হিসাব করে দেখবো পাওনা টাকা দিয়ে দেব। এ ছাড়া তাদের সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X