কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় র‌্যালি’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘বিজয় র‌্যালি’ ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় বিজয় দিবসের কর্মসূচির কথা জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি শুরু করবে সংগঠনটি। সকাল ১০টায় বিজয় র‍্যালির জমায়েত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। র‍্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‍্যালিতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র নাগরিকরা অংশ নেবেন।

এছাড়া এদিন বাদ মাগরিব বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। ৫৩ বছর পেরিয়ে ৫৪ তে পা দিল বাংলাদেশ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রাঙিয়ে বাংলার দামাল ছেলেরা কেড়ে এনেছিল ফুটন্ত সকাল। আজ ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

বিজয় দিবস উপলক্ষে গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ। ছোট-বড় গাছ ও ফুলের গাছগুলো কেটেছেটে করা হয়েছে পরিপাটি।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X