কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭ জাহাজ উন্মুক্ত

জনসাধারণের জন্য উন্মুক্ত জাহাজ। ছবি : কালবেলা
জনসাধারণের জন্য উন্মুক্ত জাহাজ। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জনসাধারণের জন্য ০৭টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হয়।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এ উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’ (চাঁদপুর লঞ্চঘাট), ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সীগঞ্জ লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস রূপসী বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস সোনার বাংলা’(ইলিশা ঘাট, ভোলা) ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় দুপুর ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে ওই এলাকার এবং আশপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

এ ছাড়াও জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X