কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতে নয়, জজদের প্রশিক্ষণের জন্য মুফতিদের কাছে পাঠান’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিচারকদের নির্ধারিত প্রশিক্ষণের পাশাপাশি তাদের পেশাদারত্ব অর্জন, নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার অনুপ্রেরণা মজবুত করতে তাদের ভারতের পরিবর্তে বিজ্ঞ মুফতিদের নিকট পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

রোববার (৫ জানুয়ারি) খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামি শাসনব্যবস্থায় বিচার বিভাগ শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারে। বিচারক স্বয়ং রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে রায় দিয়েছেন এরকম অনেক নজির রয়েছে ইসলামের ইতিহাসে। মুসলিম বিচারকগণ ন্যায়বিচারের স্বার্থে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন এমন উদারহরণও রয়েছে। অতএব, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্মোহ ও নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার জন্য সরকারের উচিত বিজ্ঞ মুফতি সাহেবগণকে বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত করা।

তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও তারা প্রতিবেশীসুলভ আচরণ না করে প্রভুত্বসূলভ আচরণ করতেই বেশি পছন্দ করে। তারা আমাদের বিচারকদের প্রশিক্ষণ দেওয়াটাও তাদের আধিপত্যবাদী পরিকল্পনারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত হবে ভারতের সঙ্গে পূর্বে করা সকল চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা এবং বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি ও সমঝোতা স্মারক বাতিল করা।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X