শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সালানা জলসা বন্ধ করার আহ্বান খতমে নবুওয়তের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ’র নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের মতো এ বছরও কাদিয়ানি সম্প্রদায় পঞ্চগড়ে সালানা জলসা আয়োজনের পাঁয়তারা করছে। দেশের সাধারণ মানুষের দাবি হলো পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে এবং মুসলমানদের পরিভাষা ব্যবহার করে কোনো জলসা করার অধিকার কাদিয়ানিরা রাখে না।

বিবৃতিতে তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে কাদিয়ানিদের এই সালানা জলসাকে কেন্দ্র করে মানুষ হত্যা, ব্যাপক সংঘর্ষ, জানমালের প্রচুর ক্ষয়-ক্ষতির ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া যারা কাদিয়ানিদের জলসার বন্ধের দাবি জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের অনুগত প্রশাসন। এই মিথ্যা মামলার জের তৌহিদি জনতাকে এখনো পোহাতে হচ্ছে।

নেতৃদ্বয় বলেন, ইতোমধ্যে দেশের ইসলামি বেশ কিছু সংগঠন কাদিয়ানিদের তথাকথিত সালানা জলসা বন্ধ এবং তাদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মুসলমানদের ঈমান আক্বিদা হেফাজত করার জন্য অনতিবিলম্বে সালানা জলসা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১০

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১১

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১২

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৩

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৭

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৮

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৯

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

২০
X