কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে কর বাতিল চেয়ে ৭ দিনের আলটিমেটাম

জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে কথা বলেন রফিকুল ইসলাম আইনী। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে কথা বলেন রফিকুল ইসলাম আইনী। ছবি : কালবেলা

বিয়েতে কর আরোপ বাতিল চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে এ আল্টিমেটাম দেন তিনি।

মানববন্ধনে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ নেতা বলেন, বিবাহ ইসলামি শরিয়তের একটি বিধান এবং এটি এবাদতের অংশ। অথচ, বিগত ফ্যাসিস্ট সরকার এই পবিত্র এবাদতের ওপর কর আরোপ করেছে, যা সম্পূর্ণরূপে ইসলামবিরোধী কাজ। এমনকি অমুসলিম দেশগুলোতেও বিবাহের জন্য ট্যাক্স নেই। একটি মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত।

তিনি বলেন, আমরা এই অবিচারমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই এই অযৌক্তিক কর অবিলম্বে বাতিল করুন। বিশেষত, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের প্রতি অনুরোধ থাকবে, আগামী এক সপ্তাহের মধ্যে বিবাহের ওপর আরোপিত কর বাতিল করে জনগণকে স্বস্তি দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১০

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১১

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১২

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৩

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৪

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৫

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৭

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৮

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৯

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

২০
X