কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে বোমা আতঙ্ক মিথ্যা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

বিমানে বোমা আতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২২ জানুয়ারি) তিনি এ কথা জানান।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বোমা আতঙ্কে বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে বোমা-সদৃশ কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি।

বিমানবন্দরের এই কর্মকর্তা জানান, অবতরণের পর পুরো বিমানে তল্লাশি করেও কোনো ধরনের বোমা বা বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজও পরীক্ষা করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে, এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়।

জানা যায়, এয়ারপোর্টে এএসপি আব্দুল হান্নান রনির ফোনে পাকিস্তানের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে। যেখানে বলা হয়, বিমানের ওই ফ্লাইটটিতে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। এর ভিত্তিতে রোম থেকে আসা ফ্লাইটটি অবতরণের সময় বাড়তি সতর্কতা নেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ওই ফ্লাইটে কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানে থাকা ২৫০ যাত্রী ও ১৩ ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতরে তল্লাশি চালায়। এ ঘটনায় বাড়তি সতর্কতা অবলম্বন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X