কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, যা বলল প্রেস উইং

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : প্রেস উইং
বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : প্রেস উইং

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পেজটির পোস্টে বলা হয়, ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করছে, তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। পাশাপাশি ভারত এর মাধ্যমে যারা জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশি জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করেছে।

এতে উল্লেখ করা হয়, তারা ভুল তথ্য ব্যবহার করে যেমন দেশের অভ্যন্তরে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে তেমন তাদের প্রকৃত বন্ধু এবং সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে। তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরো বানোয়াট, যার কোন তথ্য প্রমাণ নেই। বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করে মুখোরোচক করে ছড়িয়ে দিচ্ছে।

প্রেস উইং জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই। যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতে থাকে না। আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের ওপর ভিত্তি করে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন।

এর আগে, গতকাল ৩০ জানুয়ারি ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন। সেখানে ধারণা ভিত্তিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ভারতের ধারণা, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X