রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে থানার বাইরে বিক্ষোভ করলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের তথ্যানুযায়ী, শিয়ালদহ রেল ব্রিজের নিচে এক দোকানদারের সঙ্গে তর্কাতর্কি জেরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রকে বাংলাদেশি আখ্যা দিয়ে গালাগাল এবং একপর্যায়ে মারধর করা হয়।

জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে ওই দোকানে যান। সেখানে দাম নিয়ে দোকানির সঙ্গে কথাকাটাকাটি হয়। দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং ছাত্রকে বাংলা বলতে শুনে গালাগাল শুরু করেন।

এরপর ভুক্তভোগী ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে যান। তখন আশপাশের একাধিক ব্যবসায়ী তাদের উপর হামলা করে। দোকানিরা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ধাওয়া দেয়। তাদের মারধরে গুরুতর জখম হওয়ায় চার ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পরে ছাত্ররা মুচিপাড়া থানার সামনে অবস্থান নেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X