শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নারী কর্মীদের মালয়েশিয়া না যেতে অনুরোধ

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।

হাইকমিশন অবহিত হয়েছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নিয়মবহির্ভূতভাবে ভ্রমণ ও অন্য ভিসায় মালয়েশিয়া নিয়ে প্রতারিত করছে।

এ ধরনের কর্মকাণ্ডে নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা আছে। এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে।

এসব কারণে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে নারী কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি অথবা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে দেশটিতে না যেতে হাইকমিশন অনুরোধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X