কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বায়ু আজ সহনীয়, দূষণের শীর্ষে করাচি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার বায়ুদূষণ মাত্রার স্কোর হচ্ছে ৮২ অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। স্কোর অনুযায়ী দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ২২তম। এ তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের করাচি।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তদালিকায় পাকিস্তানের করাচি ১৬০ স্কোর নিয়ে শীর্ষে স্থানে রয়েছে। ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। একই সময়ে ১৫২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি। ১৪৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের উহান শহর। ১৪১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর।

এ ছাড়া ১২৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১১৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর লাহোর। ১১৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে চীনের কুয়াংচৌ শহর। ১১৭ স্কোর নিয়ে নবম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১১৩ স্কোর নিয়ে দশম ভারতের দিল্লি শহর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১০

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১১

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১২

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৩

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৪

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৫

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৬

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

১৭

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৮

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১৯

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X