কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

রোবাবর (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ‘পুনর্গঠিত কমিটি শপথ’ উপলক্ষে আয়োজিত শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রকৌশলী আশরাফুল আলম বলেন, খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে। চট্রগ্রাম নেভাল সেন্টারের ঘটনায় জড়িত সৈনিকরা কি লীগ কোটায় চাকরিপ্রাপ্ত? কেনো তারা ছাত্র-জনতাকে রড দিয়ে পিটিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

প্রধান অতিথি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনো ফ্যাসিবাদের মতো আচরণ করছে। আইনশৃঙ্খলার অবনতি, ফুটপাতমুক্ত নগর প্রয়োজন। যানজটে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। বিচারবহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, যুবদল নেতাকে যৌথ বাহিনী নির্যাতন করে মেরেই ফেলল? এটা মেনে নেওয়া যায় না। দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো হত্যাকাণ্ড ঘটলে এর দায় প্রশাসন এড়াতে পারে না। প্রশাসনের ভেতর এখনো আওয়ামী ভূত ঘাপটি মেরে আছে। তারাই এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোটেক মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X