কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজ বাংলাদেশ-আলজেরিয়ার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে আজ। দেশটিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বর্তমানে আলজেরিয়ায় রয়েছেন। দেশটির সঙ্গে জ্বালানি, কৃষি, মানবসম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সোনাট্র্যাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। আলজেরিয়ার জ্বালানিমন্ত্রীর ঢাকা সফরের সময়ে ওই স্মারক সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানিবিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।

মুখপাত্র বলেন, আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।

উল্লেখ্য, ২০২২ সালে ভার্চুয়ালি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X