কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘হাজারটা লাশ মাড়িয়েও যার একবিন্দু অনুশোচনা নেই...’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

একটি গ্রুপ কলে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রজনতার বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার উসকানি দিয়েছেন বলে দাবি করেছেন জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকারকর্মী জুলকারনাইন সায়ের খান সামি।

বুধবার ( ০৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এ দাবি করেন।

শেখ হাসিনার আলাপন দাবি করে তার (শেখ হাসিনার) বক্তব্যের একটি অংশ স্ট্যাটাসে তুলে ধরেন। স্ট্যাটাসে শায়ের বলেন, ‘আজ সন্ধ্যায় একটি গ্রুপ কলে এসব কথা বলেন শেখ হাসিনা। হাজারটা লাশ মাড়িয়েও যার মধ্যে এক বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, এমন একজন ব্যক্তির বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার আছে কি না, সেটা নির্ণয় করতে হবে আপনাকেই।’

এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট ইলিয়াস হোসেন। তিনি বলেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়ার ফল।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন – ‘৩২ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়ার ফল।’ এর আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে।’

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র-জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে অবস্থিত বাড়িতে ভাঙচুর চালাতে দেখা গেছে ছাত্র-জনতাকে।

তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

সন্ধ্যা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X