কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী সুখবর দিলেন সিনিয়র সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গঠিত বঞ্চনা নিরসন কমিটির (বণিক) প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত সামারি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে।

আরও লেখেন, সচিব পদে : ১১৯ জন, গ্রেড-১ পদে: ৪১ জন, অতিরিক্ত সচিব পদে: ৫২৮ জন, যুগ্মসচিব পদে: ৭২ জন এবং উপসচিব পদে: ৪ জনের অনুমোদিত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় এর হস্তগত হয়েছে। পদভিত্তিক আলাদা আলাদা জিও জারি করে দ্রুত বকেয়া টাকা প্রাপ্তির জিও জারি করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য বঞ্চনা নিরসন কমিটি (বণিক) কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকারের সময় পদ পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে এক হাজার ৫৪০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১৯টি আবেদন ছিল মৃত কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে। কমিটি আবেদন যাচাইবাছাই শেষে সুপারিশ তৈরি করে গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X