কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ঊর্ধ্বতন ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক যুগ্ম পুলিশ কমিশনার, এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ জনসহ মোট ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে ট্র্যাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চে, গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এসি হলেন- পল্লবী জোনের পহন চাকমাকে গোয়েন্দা রমনা বিভাগে, মোহাম্মদপুর জোনের মো. তারেক সেকান্দারকে গোয়েন্দা লালবাগ বিভাগে, ডেমরা জোনের এমএম সবুজ রানাকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, শ্যামপুর জোনের আসিফ মাহমুদ গালিবকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণে, মিরপুর জোনের মাহমুদুল হোসাইনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, গোয়েন্দা রমনা বিভাগের মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়াও মো. মিজানুর রহমানকে মিরপুর জোনে, মো. সরাফত উল্লাহকে শ্যামপুর জোনে, মো. জাহিদ হোসেনকে পল্লবী জোনে, মো. নাসিম উদ্দিনকে ডেমরা জোনে এবং একেএম মেহেদী হাসানকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X