কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিতের কারণ জানা গেল 

নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। ছবি : সংগৃহীত
নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কনসার্টটির। কিন্তু হঠাৎ করেই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সালাউদ্দিন সৌরভ বলেন, কনসার্টে অংশগ্রহণকারী, দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজনের কমতি ছিল না। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছি না।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠানটি পরের সপ্তাহে পিছিয়ে নেব। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এ জন্য ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই কনসার্টটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ কনসার্ট হতে যাচ্ছে। এই ভেন্যুতে একসঙ্গে কয়েক লাখ মানুষ নিরাপদে গান শুনতে পারবেন। দেশের বিভিন্ন ব্যান্ড তাদের গান পরিবেশনা করবে। দেশীয় সব শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজানো হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হতে যাওয়া এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল জেমস। এতে আরও পরিবেশনা করার কথা ছিল ব্যান্ড চিরকুট, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, আর্টসেল, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কাকতাল, কুঁড়েঘর, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X