কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির ফরম পূরণ ২ মার্চ, ফি বৃদ্ধি পেয়েছে সব বিভাগে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ১০ মার্চ পর্যন্ত। আর ১১ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। অনলাইনে ফরম পূরণ করে সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। তবে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-সব বিভাগে ফি বাড়ানো হয়েছে।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) ফলাফল প্রকাশ করতে হবে। এরপর ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ২ থেকে ১০ মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ১১ মার্চ।

এতে আরও বলা হয়, ১২ মার্চ থেকে ১০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণ শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৭ মার্চ পর্যন্ত। আর সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৮ মার্চ। এরপর আর ফরম পূরণের সময় বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়।

ফি বেড়েছে সব বিভাগে : এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা।

একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০৫ টাকা বাড়িয়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ১২০ টাকা।

এদিকে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের এ ফির মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে বোর্ড। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে ১৪০ টাকা বেশি দিতে হবে। তাছাড় এ দুটি বিভাগের পরীক্ষার্থীর কারও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X