কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই : সিনিয়র স্বরাষ্ট্র সচিব

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি : সংগৃহীত
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি : সংগৃহীত

রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, নভেম্বরে দুজন আর জানুয়ারিতে একজন নিহত হয়েছেন। তবে ফেব্রুয়ারিতে কোনো মৃত্যুর ঘটনা নেই। অথচ জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে ১০ জনের বেশি হত্যাকাণ্ডের শিকার হতেন।

সচিব বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এ জন্য দিনরাত চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগস্টের পর এই সরকার একটি বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে। তাদের দিয়ে এখন চলতে হচ্ছে। ঢাকা শহরকে গুরুত্ব দিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। যেখানে প্রয়োজন নাই সেখানে না গিয়ে গুরুত্ব অনুযায়ী অপারেশন চলবে।

নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উসকানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X