বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

মুহূর্তেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ হাজার টিকিট

কমলাপুর রেলস্টেশন। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলস্টেশন। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে দেওয়া হয় আগামী ২৪ মার্চের টিকিট। এসময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। তবে, টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট।

সকাল ৮টার কিছুক্ষণ পর রেলসেবা অ্যাপসে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।

দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X