চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনকারীদের সারাজীবন মনে রাখার অনুরোধ শিল্প উপদেষ্টার

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’

শুক্রবার (৮ আগস্ট) সকালে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ সম্ভাব্য স্থান ঘুরে দেখার পর আদিলুর রহমান খান এসব কথা বলেন।

এ উপদেষ্টা আরও বলেন, ‘তাদের (জুলাই আন্দোলনকারী) অবদান শুধু আমরা নই, ভবিষ্যতের সরকারগুলোও স্মরণে রাখবে, বাংলাদেশের মানুষ সেটাই চায়।’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘চট্টগ্রামে একটি স্মৃতিস্তম্ভ অবশ্যই হবে। কোথায় হবে- সে আলোচনা ছিল অনেক দিন ধরে। যেহেতু শহীদদের নামে এই পার্কের নামকরণ, তাই পার্কের মাঝখানেই এটি স্থাপনের চিন্তা করা হয়েছে। এমন নকশা করতে হবে, যা হবে সবচেয়ে সুন্দর ও অর্থবহ।’

স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের লক্ষ্য- এমন জায়গায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা, যাতে চট্টগ্রামের শহীদদের স্মৃতি চিরকাল অম্লান থাকে।’

পরে সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X