বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট আমলে বিসিকে যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

বরিশালের বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা
বরিশালের বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : কালবেলা

ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় বিসিক শিল্প এলাকায় যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেছেন, আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছে। এটা বাতিল করার প্রক্রিয়া চলছে।

শনিবার (১৫ নভেম্বর)‎ বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে। বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইতোমধ্যে প্লট বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। মূলত বাংলাদেশের যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই দেশের অর্থনীতির কর্মচাঞ্চল্য ধরে রাখেন।

‎উপদেষ্টা আরও বলেন, শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে একটি বরিশালে। বরিশালের এই নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তা ছাড়া আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়টি দেখবেন বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে শনিবার সকালে বরিশাল সার্কিট হাউসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল। সেখান থেকে তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএসটিআই ও নতুন প্লট পরিদর্শন করেন।

এ সময় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিসিকের উপব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X