কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সুস্থতা কামনায় তারেক রহমানের দোয়া 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবালের সুস্থতা কামনায় দোয়া করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহ’র কাছে এই দোয়া করি।’

এর আগে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়।

এই কঠিন পরিস্থিতিতে সারা দেশ উদ্বেগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।’

তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X