কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের জন্য শতকোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য শতকোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। ২০২৫-২৬ মেয়াদে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ সহায়তা চাওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) জয়েন্ট রেসপন্স প্যানের (জেআরপি) উদ্বোধনী অনুষ্ঠানে এ সহায়তা চাওয়া হয়।

জাতিসংঘ জানিয়েছে, ১০০টিরও বেশি অংশীদারে সঙ্গে প্রস্তুত করা পরিকল্পনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়সহ ১৪ লাখ ৮০ হাজার মানুষের জন্য প্রায় শতকোটি ডলার সহায়তা প্রয়োজন। সোমবার জেনেভায় জেআরপি প্রকাশনা ইভেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অংশ নেন। এতে নেতৃত্ব দেন রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলির জন্য প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। এছাড়া এতে দাতা দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেন।

২০১৭ সাল থেকে এক বছর মেয়াদি জেআরপি ঘোষণা করা হয়েছে। তবে এবারই দুই বছরে মেয়াদি জেআরপি ঘোষণা করা হবে। এরমধ্যে ২০২৫ সালের জন্য ৯৩৪ দশমিক ৫ মিলিয়ন (প্রায় ৯৪ কোটি) ডলার সহায়তার প্রস্তাব করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের আশ্রয়দানের অষ্টম বছরে মানবিক সংকট আন্তর্জাতিক আলোচনার বাইরে। তবে এখনো জরুরি সহায়তার প্রয়োজন রয়ে গেছে। এতে জোর দিয়ে বলা হয়, খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিলের ঘাটতি গোষ্ঠীটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গাদের এক তৃতীয়াংশের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে। ফলে তারা আনুষ্ঠানিক শিক্ষা, পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

এতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ না হলে এবং তাদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরার অনুকূল পরিবেশ তৈরি না হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী জরুরি সহায়তা তহবিল অব্যাহত রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X