কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মিলিটারি আর্চারি টুর্নামেন্টে তৃতীয় সশস্ত্র বাহিনী

রাশিয়ার মস্কোতে এ টুর্নামেন্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। 
রাশিয়ার মস্কোতে এ টুর্নামেন্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। 

আন্তর্জাতিক মিলিটারি ইনডোর আর জারি টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। রাশিয়ার মস্কোতে এ টুর্নামেন্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আইসপিয়ার জানিয়েছে, এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দলটির সকল সদস্য ও কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানান। রাশিয়ার মস্কোতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আর্চারি টুর্নামেন্ট। গত ১৭-২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্চারি দল আটটি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের (চিফ অব দ্য মিশন) পরিচালকের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের আর্চারি দলটি কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টের পুরুষ, নারী ও মিক্সড ক্যাটাগরির সকল খেলায় অংশগ্রহণ করে চারটি রৌপ্য ও চারটি তাম্র পদক অর্জন করেছে। এই প্রতিযোগিতায় রাশিয়া ও মঙ্গোলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে ।

উল্লেখ্য, যেকোনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X