কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবাপ্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

যেসব অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেগুলো হলো— মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজারের উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রামের রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস।

এ ছাড়া রয়েছে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, গাজীপুরের সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, যশোর সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঝিনাইদহ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কিশোরগঞ্জের ইটনা উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রারের অফিস ও কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস।

আরও রয়েছে শরীয়তপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রারের অফিস, নারায়ণগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, নোয়াখালী সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, নওগাঁ সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, পাবনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, পটুয়াখালীর বাউফল সাব-রেজিস্ট্রারের অফিস, ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রারের অফিস, রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস, রংপুর জেলা সাব-রেজিস্ট্রারের অফিস, সিলেটের গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রারের অফিস, টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রারের অফিস, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সাব-রেজিস্ট্রারের অফিস ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X