কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিকোল চুলিক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক। ছবি : কালবেলা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক। ছবি : কালবেলা

সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

সফর শেষের আগের দিন ব্যস্ত সময় পার করছেন এই প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মিয়ানমারের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ে এসেছেন তারা।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন নিকোল চুলিক বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অ্যান্ড্রু আর হেরাপ সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, দলগুলোর অর্থনৈতিক পলিসি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর।

বৈঠকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিন দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১০

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১১

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১২

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৩

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৫

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৬

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৭

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৮

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৯

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

২০
X