কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

এটিআইয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ কৃষি উপদেষ্টার

কৃষি উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
কৃষি উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

দেশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর (এটিআই) শিক্ষার্থীদের আট দফা দাবি পূরণে চলমান আন্দোলনের প্রেক্ষিতে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা শিক্ষার্থীদের আট দফা দাবি বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে এর আগে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাজ পড়াশোনা করা। তোমাদের ভবিষ্যৎ আমাদের উপর ছাড়, আমরা দেখব। তোমাদের দাবি পূরণে সরকার আন্তরিক।

শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের আট দফা দাবির মধ্যে বিধিসম্মত উপায়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের আশ্বাসের উপর আস্থা রেখে চলমান আন্দোলন বন্ধ করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকরি গ্রেড, ইন্টার্ন ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চ শিক্ষায় প্রবেশগম্যতাসহ বিবিধ বিষয়ের দাবি সরকার আন্তরিকভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এটিআইগুলোয় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকারকে জানানোর জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয় এবং প্রাপ্ত সমস্যাবলি সমাধানে মন্ত্রণালয় দ্রুততম সময়ে কাজ করবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু নাঈম সিদ্দিক, আসাদুজ্জামান কবির, মুসা প্রধান, মুনতাসির রহমান ও রায়ন উদ্দিম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X