কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিদেশি প্রতিরক্ষা কর্মকর্তাদের নৈশভোজ অনুষ্ঠানটি পারিবারিক

গুলশানের এই রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নেন বিভিন্ন দেশের কর্মকর্তারা। ছবি : কালবেলা
গুলশানের এই রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নেন বিভিন্ন দেশের কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় শুক্রবার (২৫ আগস্ট) বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাদের নৈশভোজ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ পারিবারিক। সূত্র বলছে, সেখানে রাজনীতি, আগামী নির্বাচন কিংবা দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই আয়োজনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো সম্পর্ক জড়িত নেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নৈশভোজে অংশ নেওয়া দেশ এবং সেসব দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক অত্যন্ত গভীর। এসব দেশ বাংলাদেশের উন্নয়নসহ সব ধরনের সমৃদ্ধির সহযোগী হিসেবে সবসময় পাশে রয়েছে। ঢাকায় নিযুক্ত এই প্রতিরক্ষা কর্মকর্তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এসব কর্মকর্তা সবসময় শ্রদ্ধাশীল। বিভিন্ন জাতীয় দিবস ও আয়োজনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর প্রতিরক্ষা কর্মকর্তারা। গত ১৬ আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা এ শ্রদ্ধা জানান।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিদেশি দূতাবাসগুলোর সামরিক প্রতিনিধিরা।

সূত্র জানায়, শুক্রবারের নৈশভোজে অংশ নেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা (ডিফেন্স অ্যাটাশে) লেফটেন্যান্ট কর্নেল মিশেইল ই দিমিশেই, চীনের ডিফেন্স এডভাইজার সিনিয়র কর্নেল ডু জিনশেং, অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, তুরস্কের দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে কর্নেল এরদাল, নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে রোশান শমসের রানা, পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সু নিয়ান্ত, কুয়েতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদ আল রশীদ এবং মার্কিন দূতাবাস কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X