কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রিপেইড গ্যাস মিটার নিয়ে তিতাসের সতর্কবার্তা

তিতাস গ্যাস। ছবি : সংগৃহীত
তিতাস গ্যাস। ছবি : সংগৃহীত

প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে প্রতারণা এড়াতে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে চার লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহক চাহিদা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে আরও ১১ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।

গ্রাহক পর্যায়ে প্রি-পেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার, বিশ্বব্যাংক ও তিতাস গ্যাসের অর্থায়নে এক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হবে ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না। শুধু ব্যবহারের সময় রিচার্জের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত মিটার ভাড়া পরিশোধ করতে হবে।

তবে যদি অভ্যন্তরীণ গ্যাস লাইনে চাবি, ভালভ বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তা গ্রাহককেই সরবরাহ করতে হবে। কোনো ধরনের মেরামত, পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে তা তিতাসের অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে করতে হবে এবং ব্যয় গ্রাহককেই বহন করতে হবে।

প্রকল্পের আওতায় ৩০ জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাড়ি পরিদর্শন করে নমুনা জরিপ চালাবেন। এ সময় তাদের পরিচয়পত্র যাচাই করে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মিটার স্থাপন বা জরিপ কার্যক্রমের নামে কেউ আর্থিক লেনদেন দাবি করলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং কোনোভাবেই প্রতারকের ফাঁদে পা দেওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X