কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিকেলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (০১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। এ ছাড়াও ঢাকা শহরের পূর্ব দিকের উপজেলাগুলো, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও কুমিল্লা উত্তর জেলার ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটের পর থেকে বিকেল ৫টার মধ্যে।

তিনি আরও লেখেন, একই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছ।

এদিকে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্য মতে, ১৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা প্রথম অবস্থানে রয়েছে। ‍বৃহস্পতিবার (০১ মে) সকাল ৯টার পর আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দুটি শহর- কলকাতা (১৭৪) এবং দিল্লি (১৬৭)। চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েত সিটি (১৬৬) এবং পঞ্চমে রয়েছে পাকিস্তানের লাহোর (১৬৩)। তালিকার শীর্ষ দশ শহরের বাতাসের মান ১২৯ থেকে ১৬২ স্কোরের মধ্যে রয়েছে।

১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X