কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত

রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান। ছবি : সংগৃহীত
রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান। ছবি : সংগৃহীত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি শরীফ রহমান নামে এক রেস্তোরাঁ ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্টারিও’র ওয়েন সাউন্ড শহরে এ ঘটনা ঘটে। খবর সিবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ অগাস্ট রাতে শরীফের ‘কারি হাউসে’ খেতে গিয়েছিলেন তিন ব্যক্তি। কিছুক্ষণ পর কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন রেস্তোরাঁর পাশেই শরীফকে বেধড়ক মারধর করে পালিয়ে যায় ওই তিনজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ না করায় তাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন শরীফ ও তার ভাগনে। একপর্যায়ে সেই বিতর্ক সহিংসতায় রূপ নেয়।

খবর পেয়ে শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই ঘটনাকে হত্যা হিসেবে ধরে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী তিন ব্যক্তিকে শনাক্ত করে তাদের ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

শরীফ রহমানের বাড়ি সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর এলাকায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন। এর পর তিনি কানাডা চলে যান। ২০১৫ সালে ‘দ্যা কারি হাউজ’ নামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন।

এদিকে, এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X