কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে বলে মন্তব্য ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

সোমবার (২৮ এপ্রিল) সংসদ ভবনে এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা। যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, শুধু সেগুলোর ওপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের একমত হয়ে এগিয়ে যেতে হবে। ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারব। শুধু এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না। নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।

ঐকমত্য প্রসঙ্গে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে। তার মধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকতে হবে। আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে।

তিনি বলেন, কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক পরিণতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক আমরা চাই না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X