কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা : ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩০ মে

বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

প্রতিবারের মতো এবারও ঈদের আগে ও পরে ৭ দিনের বিশেষ ট্রেন সার্ভিসের টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ। যাত্রীসেবায় স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

তিনি বলেন, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসন বিক্রি হবে ৩০ মে; ১০ জুনের আসন বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসন বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X