কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী প্রজন্ম নজরুলকে নিয়েই এগোবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

রাজধানীতে ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
রাজধানীতে ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী প্রজন্ম নজরুলকে নিয়েই এগোবে। কারণ নজরুল আমাদের জীবনের অংশ, জাতীয় চেতনার অংশ।

শনিবার (২৪ মে) রাতে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নজরুলের গানের প্রেরণাতেই তরুণরা এগিয়েছে। উনার বিষয়ে তরুণ-তরুণীদের গভীরভাবে জানা নেই, কারণ ওদের আর বয়স কত? কিন্তু জুলাই আন্দোলনে তরুণ-তরুণীরা দেখিয়েছে নজরুল ছাড়া বিকল্প নেই। নজরুলের বিদ্রোহী কবিতা, গান বেজেছে সারা দেশে। নজরুলের বিদ্রোহী মনোভাবের শক্তি তরুণদের অনুপ্রাণিত করেছে। এই জুলাইয়ে নজরুলকে প্রচণ্ডভাবে স্মরণ করা হয়েছে।

নজরুলের সাম্যবাদী ভাবনা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ও নজরুলকে স্মরণে ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানটির আয়োজন করে রেডিয়েন্ট পাবলিকেশন্সের প্রতিষ্ঠান সাপ্তাহিক ‘সাম্প্রতিক দেশকাল’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘দেশকাল নিউজ ডটকম’। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল রেডিয়েন্ট কেয়ার।

এ সময় উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও সমাজদর্শন নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক ও শিক্ষক ড. তাহা ইয়াসিন। নজরুল তার লেখায় উন্নত মম শির বলতে যা বুঝিয়েছেন, তার অর্থ ১০০ বছর পর বাংলাদেশে বুঝালেন আবু সাঈদ। ৫ আগস্টের পর নজরুলের কবিতা, গান রাস্তায় জ্বলজ্বল করে ফুটে উঠেছে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, ‘আমরা সবাই জানি যে আমাদের দেশে নানা রাজনৈতিক ও অন্যান্য কারণে নজরুলকে টেনে পিছনের দিকে রাখার চেষ্টা করা হয়। এখন পরিস্থিতি কিছুটা পাল্টেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে।

অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পী শাহীন সামাদ, ফেরদৌস আরা, নাশিদ কামাল, ইউসুফ আহমেদ খান, প্রিয়াংকা গোপ এবং বিজন মিস্ত্রী। এছাড়াও কবির কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিশিল্পী টিটো মুন্সী। আর উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X