কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ইউরোপ, জাপান ও কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘অনেক বছর ধরে আমরা অদক্ষ শ্রমবাজারের ওপর নির্ভরশীল, মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়া হোক অদক্ষ শ্রমিকরা যাবে, অনেক টাকা বেতন পাবে, প্রতারিত হবে, কেউ কেউ দেশে ফেরত আসবে। সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। ইতোমধ্যে অনেকগুলো দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।’

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয় তুলে ধরেন তিনি।

আসিফ নজরুল বলেন, শ্রমবাজার সম্প্রসারণের জন্য আমরা অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছি। মধ্যপ্রাচ্যের ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। ইউরোপের সার্বিয়া, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা। এ ছাড়া মরিশাস, ইরাকে নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরে সিজনাল কর্মী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে চুক্তি হয়েছে।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

এসময় জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল-ফার্ম করা হয়েছে এবং হচ্ছে।’

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে। সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X