রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

১৬ জেলায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের ১৬ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বরিশাল ও দুপুর ১টার পর থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি লেখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্টি হওয়ার মেঘের অগ্রবর্তী অংশ আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে প্রায় ৮টি বিভাগের ওপরে ছড়িয়ে পড়েছে ও ৮টি বিভাগের বিভিন্ন জেলার ওপরে বৃষ্টি শুরু হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলার ওপরে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। আশংকা করা যাচ্ছে বিকেল ৪টার মধ্যে পুরো দেশের বৃষ্টির শুরু হবে। লঘু চাপের প্রভাবে পুরো দেশের ওপরে বৃষ্টি কমপক্ষে আজ ও আগামীকাল সারা দিন স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে। আজ দুপুর ১২টার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি শুরুর আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে।

পলাশ লেখেন, ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার ওপরে। আজ দুপুর ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা ও ফেনী জেলার ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X